০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা অফিসার হিসেবে ফরিদা নাজনীন এর যোগদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা অফিসার হিসেবে ফরিদা নাজনীন দায়িত্ব গ্রহণ করেছেন। গত ৭ ই এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনা ক্রমে শিক্ষা অফিসার হিসেবে তার এই দায়িত্বভারের কথা জানায় শিক্ষা মন্ত্রনালয়।

ফরিদা নাজনীন ছিলেন ১৯৮৬ সালের ব্যাচের একজন কৃতি শিক্ষার্থী । শিক্ষাজীবন থেকেই তিনি ছিলেন মেধাবী ও পরিশ্রমী। তিনি জেলার নবীনগর উপজেলার কাইতলা (উঃ)ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কৃতি সন্তান। তার এই নিয়োগে জেলার শিক্ষা অঙ্গনে বইছে আনন্দ ও উচ্ছাসের এক নিরব হাওয়া । এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালন করেছেন।

তিনি ঐ প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন। তার দক্ষ নেতৃত্ব ও সুশাসনের ফলে সেই সময়ে বিদ্যালয়টি জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছিলো। তিনি তার বর্তমান দায়িত্ব পালনকালে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সবাই। জেলার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এই নতুন দায়িত্ব পালনকালে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা অফিসার হিসেবে ফরিদা নাজনীন এর যোগদান

প্রকাশিত : ০৪:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬