০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভাধীন নবীনগর জামে মসজিদের ওজুখানায় নিজস্ব অর্থায়নে আধুনিক টাইলস স্থাপন করে দিয়েছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ জালাল কাজল।

​বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলের দিকে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় শাহ জালাল কাজল বলেন, “মসজিদ আল্লাহর ঘর। সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা থেকেই আমি এই ক্ষুদ্র সেবাটুকু করার চেষ্টা করেছি। ধর্মপ্রাণ মুসল্লিদের ওজু করার সুবিধার্থে আগামীতেও এই মসজিদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।

এসময় নবীনগর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল আলী,মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, পৌর বিএনপির ২নং ওয়ার্ডের পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. আব্দুল ওয়াব,নবীনগর সমাজ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী মিজান, সাবেক নবীনগর সমাজ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোহরম আলী বাহার, সৈয়দ তসলিম উদ্দিন সাবেক পৌর ছাত্রনেতা মো.শাহিন সহ মসজিদের ইমাম, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পৌর বিএনপির অঙ্গ সহযোগা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, নবীনগর জামে মসজিদের ওজুখানার অবস্থা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ছিল। মুসল্লিদের ওজু করার ক্ষেত্রে কিছুটা দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি নজরে আসলে পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল ওজুখানাটি আধুনিকায়নের উদ্যোগ নেন এবং নিজস্ব তহবিল থেকে টাইলস ও আনুষঙ্গিক কাজের খরচ প্রদান করেন।

​মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, ওজুখানায় টাইলস স্থাপনের ফলে পরিবেশ যেমন সুন্দর হয়েছে, তেমনি মুসল্লিদের ওজু করতেও সুবিধা হবে। তারা শাহ জালাল কাজলের এই জনহিতকর কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল

প্রকাশিত : ০৩:০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬