০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ভাসানী বিশ^বিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার ও প্রক্টরসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে (কুমুদিনী সরকারি কলেজ ও সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজসহ) মোট ১০ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী আবেদন করেন।

গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১ টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে ‘এ’ ইউনিটে মোট ১ এক লাখ ৬৬ হাজার ১৬২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ভাসানী বিশ^বিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬