০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতের একটি প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে যৌথবাহিনীর সহায়তায় পরিচালিত এক অভিযানে শহরের সেন্ট্রাল রোড এলাকার “মেসার্স তোফায়েল ট্রেডার্স” নামের প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আসছিল। এদিন অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ হাজার লিটার সয়াবিন তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

এর প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।অভিযানে র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সহযোগিতা করে। এ সময় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতের একটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬