০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পরিবেশ ছাড়পত্র না থাকায় পরশুরামে ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

পরশুরাম ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুরে

‎বক্সমাহমুদ ব্রিকফিল্ডে অবৈধভাবে ইট পোড়ানো ও তৈরি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর এ অভিযান পরিচালনা করেন। এসময় পরশুরাম মডেল থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

‎ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও কাগজপত্র না থাকায় গত বছরের ‎২ ডিসেম্বর ভ্রাম্যমান আদালতের অভিযানে মেসার্স বক্সমাহমুদ ব্রিকস ম্যানুফেকচার নামের ইটভাটার ছাড়পত্র না থাকায় চিমনী ভেঙ্গে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরে ভাটা চালু করে আবারও ইট উৎপাদন করছিল মালিকপক্ষ। শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত আবারও সেই ইটভাটায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিক হারুনুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আখতার নূর জানান, অবৈধভাবে ইট তৈরি করা এ অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) নীতিমালা, ২০১৩ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও বিদ্যুতের সংযোগ বিছিন্ন করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পরিবেশ ছাড়পত্র না থাকায় পরশুরামে ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৪:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬