০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখনন শুরু, উপকৃত হবে হাজারো কৃষক

নওগাঁ সদর উপজেলায় দীর্ঘদিন পর ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে করে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বর্ষাইল ইউনিয়নের কালিতলা ব্রিজ এলাকায় এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। খালটি কালিতলা ব্রিজ থেকে হাপানিয়া বাজার পর্যন্ত বিস্তৃত।

এই পুনঃখনন কার্যক্রমটি ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রটন (ইসিসিসিপি-ড্রট)’ প্রকল্পের আওতায় বাস্তবায়ন করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)। প্রকল্পটির আওতায় খাল পুনঃখননে মোট ব্যয় ধরা হয়েছে ৯৮ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা।

উদ্বোধন শেষে তেঁতুলিয়া বিএমসি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন পলাশ, বিএনপি নেতা মোসাদ্দুর রহমান রকেট, জিপি অ্যাডভোকেট সারোয়ার জাহানসহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, খালটি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে পুনঃখনন না হওয়ায় পলি জমে ভরাট হয়ে যায়। ফলে বর্ষা মৌসুমে পানি উপচে পড়লেও শুষ্ক মৌসুমে খালটি প্রায় শুকিয়ে যেত, যা কৃষকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

পুনঃখননের ফলে খালটির পানি সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এতে করে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক সহজে ও কম খরচে জমিতে সবজি ও ধানের আবাদ করতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, “সরকার কৃষি উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এই খাল পুনঃখনন তারই একটি অংশ। পর্যায়ক্রমে সদর উপজেলায় আরও ৫টি খাল পুনঃখনন করা হবে।”

তিনি আরও বলেন, “এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

স্থানীয় কৃষকরা খাল পুনঃখননের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও সঠিকভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখনন শুরু, উপকৃত হবে হাজারো কৃষক

প্রকাশিত : ০৪:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬