০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর হস্তক্ষেপে গণঅনশণ ভাঙলেন আন্দোলনকারীরা

টাঙ্গাইলে প্রত্মতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা, খাল বিল-জলাধার দুষণ ও দখলমুক্ত, ভাসানী হল সংস্কারসহ নানা দাবিতে চলা টানা চার দিনের অনশণ ভেঙেছে আন্দোলনকারীরা। শনিবার দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর হস্তক্ষেপ অনশণ ভাঙেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের সাথে একাত্বতা প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যে খাল উদ্ধার কাজ চলমান রেখেছেন। সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল উদ্ধার কাজ চলমান রয়েছে। টাঙ্গাইলের গোপালপুরেও আমি উদ্বোধন করেছি। নাগরিক সুরক্ষা কমিটির যে দাবি, সেগুলো আমারও নির্বাচনী প্রতিশ্রুতি। ইতিমধ্যে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদক ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবো ইনশাল্লাহ। টাঙ্গাইল ও দেশের যে ঐতিহ্য রয়েছে, সে গুলো রক্ষার দায়িত্ব আমাদের সকলের।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, নাগরিক সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজ্য প্রমুখ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর হস্তক্ষেপে গণঅনশণ ভাঙলেন আন্দোলনকারীরা

প্রকাশিত : ০৫:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬