০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

দশ বছর আত্মগোপনে অতঃপর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ বছর আত্মগোপনে থাকার পর ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোরশেদ নামে এক আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ১১ এপ্রিল রাত সাড়ে ১২টায় বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আসামী মোরশেদ উপজেলার কেনা গ্রামের চেনু মিয়ার ছেলে। পুলিশ জানায়, সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে পার্শ্ববর্তী ধানক্ষেতে দীর্ঘক্ষণ ধস্তাধস্তির পর তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, তার বিরুদ্ধে চুরি ডাকাতিসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দশ বছর আত্মগোপনে অতঃপর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশিত : ০৫:২০:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬