০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে বরিশাল–ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মাহবুব সৈকত।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঝালকাঠি অভিমুখে আসার পথে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনায় মোটরসাইকেল চালক ঝালকাঠি স্টেশন রোডের ব্যবসায়ী সোহেল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত আহত দু’জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডিএস.

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

প্রকাশিত : ০৫:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬