টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন প্রকল্প ও শিক্ষার্থীদের অনুদানের ২৩ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির। তিনি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জেলার সার্বিক উন্নয়নে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের অনুদান ও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হবে। সকলকে সম্মিলিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল নাহার স্বপ্নার সভাপতিত্বে জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদান এবং উন্নয়নমূলক প্রকল্পের চেক হস্তান্তর করা হয়।
ডিএস./



















