০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

রংপুরে আলোচিত এক পুলিশ হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশ (২৬)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং পৃথক ধারায় আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল)দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-এর বিচারক মার্জিয়া খাতুন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভেজ রহমান পলাশ রংপুরের হারাগাছ থানার বাহারকাছনা এলাকার তেলিপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে। মামলার নথি অনুযায়ী,২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় দায়িত্বরত অবস্থায় হারাগাছ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম-এর ওপর হামলা চালায় পলাশ।

ঘটনার সময় মাদকাসক্ত অবস্থায় থাকা পলাশ ছুরি দিয়ে এএসআই পিয়ারুল ইসলামকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। পরবর্তীতে অভিযান চালিয়ে প্রধান আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত এ রায় প্রদান করেন।

এদিকে রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।

উল্লেখ্য, এএসআই পিয়ারুল ইসলাম হত্যাকাণ্ডটি ঘটনার সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দায়িত্ব পালনকালে একজন পুলিশ সদস্যের ওপর এ ধরনের হামলা ও মৃত্যু জনমনে উদ্বেগ তৈরি করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায়ের মাধ্যমে মামলার একটি গুরুত্বপূর্ণ পরিসমাপ্তি ঘটলো।

আইনজীবীরা মনে করছেন, এই রায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। একইসঙ্গে অপরাধ দমনে কঠোর বার্তা হিসেবে বিবেচিত হবে।

রায়ের বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ এস এম মাহামুদুল করিম লিটন জানান,রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।”তিনি আরও বলেন, এই রায় পুলিশের ওপর হামলা ও হত্যার মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

প্রকাশিত : ০৫:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬