০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ভালুকায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর থেকে দিনব্যাপী নানা আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা।

নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকা সরকারি কলেজে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। পুরো আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত ও উৎসবঘন মিলনমেলায়।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বৈশাখী মেলার উদ্বোধন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আনম শাহাদাৎ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

দিনব্যাপী বৈশাখী মেলা, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ভালুকাবাসী নতুন বছরকে বরণ করে নেয়। এসব আয়োজন ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত : ১১:১৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬