কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাং ভাতিপাড়া ভোগডাঙ্গা গ্রামের বাসিন্দা মোছা. নিলুফা আক্তার নিলা (৩০) বাদী হয়ে কুড়িগ্রাম থানায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে একটি লিখিত আবেদন দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোছা. নিলুফা আক্তার নিলা, পিতা- মো. নুর ইসলাম, সাং- ভাতি পাড়া ওয়ার্ড নং-০৭, ইউনিয়ন- ভোগডাঙ্গা, থানা ও জেলা- কুড়িগ্রাম; তার স্বামী মো. আশিক রহমান(৩২), পিতা- মো. আব্দুল মজিদ-এর সাথে বিবাহ সম্পূর্ণ হয় গত ২৩ ফেব্রুয়ারি ২০২৩ এবং একই এলাকার বাসিন্দা । আজ অব্দি থাকেন বাবার বাড়িতে।
অভিযোগে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে, তার স্বামী আশিক রহমান শাশুড়ি আন্জুয়ারা(৫৫)
লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন, বিবাদীর সাথে পূর্ব বিরোধের অর্থাৎ যৌতুক মামলা করা হয়এবং সে দশ দিন জেল হাজতে ছিলেন মামলা এখনো চলমান। তার জেরে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ওপর বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হচ্ছিল।এবং উল্লেখ করেন তার বর্তমান স্বামী একজন মাদক ব্যবসায়ী তার বড় ছেলে মানিক (প্রথম স্বামীর সন্তান) মাদক ব্যবসা গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করলে সে টের পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মারপিট করার জন্য উঠে পড়ে লাগেন এরই ধারাবাহিকতায় গত ১১/০৪/২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় আমার বড় ছেলে আমার বাড়ির সামনে দেখতে পেলে ধারালো বটি নিয়ে আসে মারার জন্য তার চিৎকারে আমরা বাসা থেকে বের হলে তাকে ছেড়ে দিয়ে আমার বাবা কে হত্যার উদ্দেশ্যে বডি দিয়ে মাথায় কোপ মারেএবং তার পরিবারের লোকজন এসে এলোপাথাড়ি ডাংবার করে গুরুতর জখম করে।
এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএস./



















