মুছে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নিস্থানে সূচিত হোক ধারা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরশুরামে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৪৩ বঙ্গাব্দ।
মঙ্গলবার দিনব্যাপি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ পরে উপজেলা মিলনায়তনে শেষ হয়।
দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া সুলতানা সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক, যুগ্ন আহবায়ক আব্দুল আলিম মাকসুদ, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহাবুবুর রহমান মজুমদার, বিআরডিবি চেয়ারম্যান আবু তালেব রিপন সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সিদ্দিক , উপজেলা মৎস্য অফিসার সৈয়দ মুস্তাফা জামান ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন , যুব উন্নয়ন ওমর ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাসার লিমা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পরশুরাম উপজেলা মিলনায়তনে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্যান্য উপজেলায় পান্থালিসের আয়োজন করা হলেও পরশুরাম উপজেলায় প্রশাসনের উদ্যোগে এ ধরনের কোন আয়োজন দেখা যায়নি।
ডিএস./




















