বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, কৃষক পরিবারে সচ্ছলতা ও দেশের খাদ্য ঘাটতি পূরণে খাল খনন কর্মসূচির কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত এই কৃষিবান্ধব কর্মসূচি সেচ ব্যবস্থায় ব্যাপক সুফল বয়ে এনেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটবে এবং কৃষক পরিবারে সচ্ছলতা ফিরে আসবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণখোলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেঘনা উপজেলার ইউএনও মৌসুমী আক্তারের সভাপতিত্বে খাল খনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দিন রাজি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপি নেতা মো. রমিজউদ্দিন লন্ডনী, এমএম মিজানুর রহমান, আবু ইউসুব নয়ন, দিলারা শিরীন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, মো: আনিসুর রহমান সাবেক যুগ্ম আহ্বায়ক মেঘনা উপজেলা বিএনপি, প্রফেসর শহীদুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক মেঘনা উপজেলা বিএনপি, মেঘনা উপজেলা যুব দলের আহ্বায়ক মো. আতাউর রহমান ভুইয়া, মেঘনা উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম মিলি, সাংগঠনিক সম্পাদক লিপি আক্তার মেম্বার ও মেঘনা ছাত্রদলের আহ্বায়ক সোলায়মান হোসেন প্রমুখ।
ইমরান মাসুদ 





















