০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ১০ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা ও মোটরসাইকেল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক অভিযানে ৩ জন মাদক কারবারিসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ সময় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশির গ্রাম থেকে মোঃ রুবেল মিয়া (৩৫)-কে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ পাচাউন এলাকার মনু মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৯ হাজার ৭০০ টাকা। পাশাপাশি একটি লাল রঙের হোন্ডা মোটরসাইকেল (মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা) জব্দ করা হয়।

অপরদিকে, শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে এসআই দিপংকর হালদারের নেতৃত্বে ভানুগাছ রোডের ১০নং চত্বরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ ফরহাদ হোসেন (৩০), পিতা নিজাম মিয়া, মুসলিমবাগ, শ্রীমঙ্গল এবং আওলাদ ই রাসুল সৌরভ (৩৩), পিতা মৃত আবুল কাশেম, সেলিয়াবাজার, বিয়ানীবাজার, সিলেট—এই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮ হাজার ১০০ টাকা।
উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

এছাড়াও, সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ৩ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সমুদ্রপথে দেশের দূত হবে নতুন নাবিকরা: চট্টগ্রামে নৌমন্ত্রীর বক্তব্য

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ১০ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা ও মোটরসাইকেল

প্রকাশিত : ০৪:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬