চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানকালে উপজেলার নাপিতের চর এলাকায় একটি স্ক্যাভেটর ও তিনটি ডাম্পার জব্দ করা হয়। এছাড়া মৌলভীর দোকান সংলগ্ন জাফর আহমেদ চৌধুরী কলেজ এলাকায় অবৈধ মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুটি স্ক্যাভেটর বিকল করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। এসময় অভিযানে সহযোগিতা করেন আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন , আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। এতে পরিবেশের ক্ষতি ও কৃষিজমির উর্বরতা হ্রাস পাচ্ছিল। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ডিএস./



















