০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজাসহ চারজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও গাঁজা সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে শনিবার (১৮ এপ্রিল) রাত ৩ঃ৩০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ১টি প্রাইভেটকার আটক করে। এসময় প্রাইভেটকারটিতে তল্লাশী চালিয়ে অবৈধ পন্থায় আনা বিদেশী DUNHILL ৫০,০০০ হাজার শলাকা সিগারেট উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করে। অপর একটি অভিযানে পুলিশ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭ঃ.১৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ১টি মাইক্রোবাস আটক করে। এসময় মাইক্রোবাসটি তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মোঃ তরিকুল ইসলাম (৩৬), পিতা- মোঃ নুরুল আমিন হাওলাদার, আঙ্গুলকাটা, মঠবাড়িয়া, পিরোজপুর বর্তমান ঠিকানা- কুড়িল বিশ্বরোড, কেন্দ্রীয় মসজিদ এর পাশে, ভাটারা, ঢাকা। মোঃ জুলহাস (৩১), পিতা- মৃত খবির সরদার, জুইগ্যা, বরগুনা,  বরগুনা, বর্তমান ঠিকানা- দক্ষিণখান সরদার বাড়ী, বিমানবন্দর এর বিপরীত পাশে, দক্ষিণখান, ঢাকা। মোঃ মোশাররফ মিয়া (২৫) পিতা- মোঃ সানু মিয়া, আহরন্দ এবং রিয়াজ খান (২২), পিতা- মোঃ আনোয়ার খান, সুলতানপুর বাস স্ট্যান্ডের পাশে, উভয়- ব্রাহ্মণবাড়িয়া। এর মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মধ্যে তরিকুলের বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মামলা রয়েছে বলে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে, আশুগঞ্জ থানায় এই সংক্রান্ত বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ লাখ ৬০ হাজার শিশু

আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজাসহ চারজন গ্রেফতার

প্রকাশিত : ০১:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬