০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সাতকানিয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিয়েছে ৪৪৬৫ শিক্ষার্থী

oplus_2097152

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলায় ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া আলিয়া মাদ্রাসার অধীনে রয়েছে ২টি ভেন্যু কেন্দ্র , উপজেলায় মোট ১৩ টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪৫২৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪৪৬৫ জন শিক্ষার্থী এবং অনুপস্থিত ছিল ৬২ জন।

পরীক্ষা শুরুর পর সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব। তারা পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং কেন্দ্র সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসএসসি পরীক্ষার আওতায় উপজেলার ৫টি কেন্দ্র পরিদর্শন করা হয়। কেন্দ্রগুলো হলো—সাতকানিয়া মডেল হাই স্কুল, সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আলী আহাম্মদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়, আন্জুমানে ইসলামীয়া আদর্শ মহিলা দাখিল মাদরাসা এবং এসএসসি ভোকেশনালের কেন্দ্র হিসেবে সাতকানিয়া মডেল হাই স্কুল।

সংশ্লিষ্টরা জানান, প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

সাতকানিয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিয়েছে ৪৪৬৫ শিক্ষার্থী

প্রকাশিত : ০৪:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬