২১ এপ্রিল ২০২৬ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে দিনাজপুর জেলা পুলিশের কর্মকর্তাদের অংশগ্রহণে ৬ দিনব্যাপী “মামলা তদন্ত বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কোর্স ২০২৫-২৬”-এর “শুভ উদ্বোধন” করেন মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়। পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, তদন্ত কার্যক্রমকে আরো আধুনিক, কার্যকর ও ফলপ্রসূত করা এবং দায়িত্ব পালনে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, একটি মানসম্মত ও নিরপেক্ষ তদন্ত বিচার প্রক্রিয়ার ভিত্তিকে সুদৃঢ় করে। তিনি সকল কর্মকর্তাকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম মোঃ বাকীবিল্লাহ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুর। এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএস./






















