০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মাটিরাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করলেন ইউএনও মাহমুদুর রহমান

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ত্রপ্রিল) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগের, বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ -কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, ‘সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিসম্মত খাবারের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমাদের সবাইকে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে এবং ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

​অনুষ্ঠানে জানানো হয়, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতামূলক কার্যক্রম, পুষ্টি বিষয়ক আলোচনা সভা এবং স্থানীয় পর্যায়ের বাসিন্দাদের জন্য পুষ্টি পরামর্শ প্রদান ও একটি এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।

এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সাহাবুদ্দিন আহমেদ,মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সুমেন চাকমা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগের ডা.রুপন দে, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.সেলিম রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, সহ ​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা পর্যায়ে পুষ্টি খাতে সরকারের গৃহীত কার্যক্রম, অর্ডান, চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা ও আগামী ২৬ ত্রপ্রিল মাটিরাঙ্গা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পর্যায়ে শিশুদের নিয়ে পুষ্টি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

১৭ বছর পলাতক খুনি ধরা, কালীগঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ২

মাটিরাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করলেন ইউএনও মাহমুদুর রহমান

প্রকাশিত : ০৪:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬