০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পুষ্টি বৈষম্যের অবসানেই স্বনির্ভর বাংলাদেশের পথচলা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজম, জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম এবং বিএমএ নওগাঁ শাখার সভাপতি ডা. ইসকেন্দার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, পুষ্টিকর খাদ্যের উৎপাদন বৃদ্ধি এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা শিশু ও মাতৃ পুষ্টির উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ এবং একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এছাড়া দিনব্যাপী আয়োজিত পুষ্টি মেলায় ১০টি স্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
বক্তারা আরও উল্লেখ করেন, পুষ্টি বৈষম্য দূরীকরণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এসব কার্যক্রম সফল করতে সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এ ধরনের আয়োজন দেশের সার্বিক পুষ্টি পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

১৭ বছর পলাতক খুনি ধরা, কালীগঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ২

পুষ্টি বৈষম্যের অবসানেই স্বনির্ভর বাংলাদেশের পথচলা

প্রকাশিত : ০৪:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬