০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী নলা কাসেম গ্রেপ্তার

সীতাকুণ্ডে শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম ওরফে নলা কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম। এর আগে গত বুধবার রাত পৌনে ১১টায় জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, সন্ত্রাসের অভয়ারণ্য খ্যাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুর্ধর্ষ সন্ত্রাসীদের সঙ্গে সখ্য গড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন সন্ত্রাসী নলা কাশেম। একের পর এক খুন, ধর্ষণসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে সে নেতৃত্ব দেয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি মহিনুল ইসলাম আরও জানান, কাশেমের বিরুদ্ধে খুন, ডাকাতি, ধর্ষণ ও দখলবাজির ঘটনায় ১৫টি মামলা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

১৭ বছর পলাতক খুনি ধরা, কালীগঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ২

সীতাকুণ্ডে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী নলা কাসেম গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬