কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ ও শহিদ মাহমুদুল হাসান জয় এঁর পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী কুলিয়ারচর উপজেলার উত্তর সালুয়া গ্রামে গিয়ে জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ’র পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে তাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক কাজি সাইফুল্যা, কুলিয়ারচর শাখার আমির মাওলানা মো. রফিকুর রহমান, সেক্রেটারি মাওলানা মো. মসিউর রহমান, জয়েন সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা মেহেদী হাসান ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরুল আলম প্রমুখ।
পরে তিনি নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলার ফরিদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে শহিদ মাহমুদুল হাসান জয় এর বাড়ীতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে তাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।
ডিএস./



















