০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষনের দায়ে তিন জনের মৃত্যুদন্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকার বুলবুল আহমেদ, আবুল কালাম ও রুকু।

রাষ্ট্র পক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৬ মে জামালপুর শহরের শাহ জামাল (রা:) মাজারের সামনে চা দোকান করছিলেন ফরহাদ হোসেন দম্পতি। ঘটনার দিন আসামি বুলবুল আহমেদ, আবুল কালাম ও রুকু তিনজনে ফরহাদের স্ত্রীকে ভুল বুঝিয়ে সিএনজি অটোরিকশায় করে অপহরণ করে বুলবুল আহমেদ বাড়িতে নিয়ে যায়। সেখানে তার বাড়ির ছাদে দলবদ্ধভাবে ধর্ষন করে তারা। ভোর রাতে ফরহাদের স্ত্রী বিবস্ত্র অবস্থায় বাড়িতে ফিরে আসে। এ ঘটনায় গৃহবধুর স্বামী মো: ফরহাদ হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশের তদন্ত ও হাসপাতালের রিপোর্ট ও ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত অভিযুক্ত তিনজনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

১৭ বছর পলাতক খুনি ধরা, কালীগঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ২

জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ০৫:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬