০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সালিস চলাকালীন স্কুলের ছাদের দেয়াল ধসে পড়ে তিনজন আহত

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়ায় একটি বহুতল ভবন নির্মাণ কালীন সময়ে বিল্ডিংয়ের উপর থেকে লোহার ফ্রেম পড়ে সুব্রত দাশ নামে এক ব্যাক্তি নিহতের ঘটনায় এই বিষয়ে সালিস কার্য সম্পাদনের সময় ফের স্থানীয় হুমায়ুন কবীর প্রাথমিক বিদ্যালয়ের ছাদের দেয়ালের রেলিং ধসে পড়ে সাবেক এক কাউন্সিলরসহ মোট তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ০৯ঃ৩০ মিনিটের দিকে

সালিসি বৈঠক চলাকালে এই ঘটনা ঘটে। আহত তিনজন হলেন, ঐ এলাকার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, শায়েন চক্রবর্তী ও তুর্জ নামের একজন । ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসানকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। উপস্হিত দুজন জানান, সুব্রত দাশের মৃত্যুর ঘটনায় রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এলাকার লোকজন ও নিহতদের স্বজনদের নিয়ে স্কুল মাঠে একটি সালিস বৈঠকে বসেছিল।

সালিস শুরুর কিছুক্ষণ পরই হঠাৎ স্কুলের ছাদের উপরের রেলিংয়ের অংশে থাকা ১০ ইঞ্চির দেয়ালটি উত্তর পূর্বদিকে আচমকা ধসে পড়ে যায়। এতে ওই এলাকার সাবেক কাউন্সিলরসহ তিনজন আহত হয়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম উক্ত ঘটনায় তদন্ত করে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। উল্লেখ্য,২০২৫ সালের নভেম্বরের দিকে পাইকপাড়া এলাকায় একটি নবনির্মিত বহুতল ভবনের কাজ চলাকালীন সময় এর উপর থেকে একটি লোহার ফ্রেম পড়ে সুব্রত দাশ নিহত হয়।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, জাসাস ও শ্রমিক দলের ৩ নেতাসহ আহত- ৮

সালিস চলাকালীন স্কুলের ছাদের দেয়াল ধসে পড়ে তিনজন আহত

প্রকাশিত : ০৪:১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬