০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অভিযানে হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ এপ্রিল ২০২৬, রাত ২৩০০ ঘটিকায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ গোবিন্দপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৬/১০-আর হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে টেংরিয়া নামক এলাকায় ভুট্টা ক্ষেতের মধ্যে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (ভারতীয় স্কাফ সিরাপ) উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
ডিএস./
ট্যাগ :
জনপ্রিয়

কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, জাসাস ও শ্রমিক দলের ৩ নেতাসহ আহত- ৮

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অভিযানে হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত : ০৪:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬