০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম এক বিশেষ অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হক (৩৩)কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ০৭ঃ৩০ মিনিটের দিকে গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

নাজমুল হক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চানপুর গ্রামের শফিক মিয়ার ছেলে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাজমুল হকের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ০৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।

এ সকল মামলার মধ্যে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ২টি গ্রেফতারী পরোয়ানাও রয়েছে। সে পলাতক অবস্থায় ছিলো। আমরা আটককৃত আসামীর বিরুদ্ধে এ-সংক্রান্ত বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহণ করে বিচারকার্যের জন্য বিজ্ঞ আদালতের কাছে সোপর্দ করেছি।

ডিএস,./

ট্যাগ :
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন

আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হক গ্রেফতার

প্রকাশিত : ০৪:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬