১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় গোল্ডকাপ ফুটবলের সূচনা

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (বালক ও বালিকা) শুরু হয়েছে।

রোববার সকাল ৮টায় নওজোয়ান ঈদগাহ মাঠে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই মাঠে দর্শকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামোদীদের উপস্থিতিতে মাঠটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। শিশুদের প্রাণচাঞ্চল্য ও রঙিন জার্সিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলুর প্রতিনিধি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল। তিনি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ততা সুস্থ প্রজন্ম গঠনে সহায়ক বলে তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম. মিজানুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাজ্জু এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. খোকনসহ অন্যান্য কর্মকর্তা।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রফিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি লুৎফর বেগম এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা ও অংশগ্রহণকারী দলগুলোর পরিচিতি শেষে খেলা শুরু হয়। প্রথম ম্যাচে বালক বিভাগে ধামকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চুনিয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে জমিয়ে তোলে খেলা, যা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।

খেলা উপভোগ করতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিশেষ করে অভিভাবকদের উৎসাহ মাঠের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে কয়েকদিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে। আগামী ২৮ এপ্রিল বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

বক্তারা বলেন, খেলাধুলা শিশুদের শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সার্বিকভাবে এই আয়োজন শিশুদের ক্রীড়াচর্চা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় গোল্ডকাপ ফুটবলের সূচনা

প্রকাশিত : ১২:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬