০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় ৪ যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল শহরে চাঁদাবাজি মামলায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ কলেজ পাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. মোকাদ্দেছ আলী (২৮), মো. দুলাল মিয়ার ছেলে মো. সোহাগ (৩০), মো. গিয়াস উদ্দিনের ছেলেন মো. বেল্লাল (২৮) ও মৃত মিজানুর রহমানের ছেলে শুভ (২২)।

দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গত শুক্রবার বিকেলে শহরের বেবিস্ট্যান্ডের এক ফলের দোকানে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরদিন শনিবার সকালে দোকানে গিয়ে চাঁদার টাকা না পেয়ে মালিক মাহিদুল ইসলাম তার ভায়রা আলমগীরকে বেধরম মারধর করে অভিযুক্তরা। এছাড়াও দোকানের তরমুজ নষ্টসহ সাড়ে চার লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রোববার পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন মাহিদুল।

রুহুল আমিন আরও জানান, মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে রোববার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় ৪ যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬