০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর মোহাম্মদ শাহাদাত হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত শাহাদাত হোসেন উপজেলার ঢেমশা মাইজপাড়া ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত মো. শফির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় একদল মুখোশধারী সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে তিনি মারা যান।

এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ০৪:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬