০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বল এন্টারপ্রাইজ ও জাহিদ এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি জানান, দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে প্রতিষ্ঠান দুটি প্রতি লিটার তেল ৩০ থেকে ৪০ টাকা বেশি দরে বিক্রি করছিলো।

গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬