০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

অল্প বৃষ্টিতেই পিচ্ছিল সড়ক, সাতকানিয়ায় ট্রাক-নোহা সংঘর্ষে আহত ২

অল্প বৃষ্টিতেই পিচ্ছিল হয়ে পড়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ সাতকানিয়ার বিভিন্ন সড়ক। দীর্ঘদিন ধরে মাটি বহনকারী যানবাহন চলাচলের কারণে সড়কে জমে থাকা কাঁদা মাটি বৃষ্টির পানিতে ভিজে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

এরই মধ্যে সোমবার (২৭এপ্রিল) সকালে উপজেলার মিঠার দোকান এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে তরমুজ বোঝাই একটি ট্রাক ও একটি নোহা গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হালকা বৃষ্টির কারণে রাস্তায় জমে থাকা মাটি পিচ্ছিল হয়ে পড়ায় গাড়ির ব্রেক ঠিকমতো কাজ করেনি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও নোহা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় নোহা গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং তরমুজ বোঝাই ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। এতে একটি শিশুসহ অন্তত দুইজন হালকা আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কে মাটি পড়ে থাকলেও তা অপসারণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে অল্প বৃষ্টিতেই সড়কগুলো পিচ্ছিল হয়ে পড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি জানান, মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও নোহা মুখোমুখি সংঘর্ষে নোহা গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং তরমুজ বোঝাই ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। এতে একটি শিশুসহ অন্তত দুইজন হালকা আহত হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বৃষ্টি নামলেই দুর্ভোগ:রংপুর স্টেশনে ছাউনির ফুটো,পিচ্ছিল প্ল্যাটফর্মে ঝুঁকি

অল্প বৃষ্টিতেই পিচ্ছিল সড়ক, সাতকানিয়ায় ট্রাক-নোহা সংঘর্ষে আহত ২

প্রকাশিত : ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬