০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

কুমিল্লার বুড়িচংয়ে “ফকির বাজার স্কুল এন্ড কলেজ”-এ নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এই সভায় শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে শিক্ষকরা নবনিযুক্ত সভাপতি শাহরিয়ার হোসেন লিমন-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য সচিব ও অধ্যক্ষ মোঃ পিজিউল আলম। এ সময় শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম,মুক্তিযোদ্ধা মোঃ হোসেন , সহকারী অধ্যাপক আবদুল খালেক,সহকারী অধ্যাপক মোঃ আতাউর রহমান, আবদুল আউয়াল মাষ্টার,হিসাব কর্মকর্তা বিল্লাল হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নতুন সভাপতি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।

এছাড়া সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। শিক্ষক ও কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন এবং নতুন সভাপতির নেতৃত্বে প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬