০২:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

মোটরসাইকেলে মাদক বহন,গাঁজাসহ মা ছেলে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ মোঃ আকরাম মিয়া (২১) পিতা- মোঃ শামসুল আলম ও নাছিমা বেগম (৪০) পিতা-মৃত আবু তাহের উভয় গ্রাম- মেরাশানী, থানা- বিজয়নগর,জেলা- ব্রাহ্মণবাড়িয়া নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২ঃ০৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে, সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম সদর মডেল থানার পৌরসভার শিমরাইলকান্দি ব্রিজের পশ্চিম পাশে সিএনজি স্ট্যান্ড হতে সন্দেহভাজন একটি মোটরসাইকেল আটক করে।

পরে মোটরসাইকেলের মাদক কারবারি দুই আরোহীকে তল্লাশী করে তাদের হেফাজত থেকে ১৫ (পনেরো) কেজি গাঁজা উদ্ধার করে এবং তা জব্দ তালিকা মূলে জব্দ করে। গাঁজাসহ আটককৃত দুজন সম্পর্কে মা ছেলে বলে জানা যায়। এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আকরামের বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক ও গ্রেফতারকৃত নাছিমা বেগমের বিরুদ্ধে দুইটি মাদক মামলাসহ মোট চারটি মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, এ-সংক্রান্ত বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করাসহ বিচারকার্যের জন্য তাদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মোটরসাইকেলে মাদক বহন,গাঁজাসহ মা ছেলে গ্রেফতার

প্রকাশিত : ০৪:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬