ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ২০ (বিশ) কেজি গাঁজাসহ সায়েদ আহমেদ সুমন, পিতা- মোঃ তারা মিয়া এবং রিপক চন্দ্র ঘোষ,পিতা-গণেশ চন্দ্র ঘোষ উভয় গ্রাম- আশরাফপুর,থানা- চুনারুঘাট ,জেলা-হবিগঞ্জ নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ০৬ঃ২৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে, আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার টোলপ্লাজা এলাকায় একটি সন্দেহভাজন মাইক্রোবাস আটক করে। পরবর্তীতে উক্ত মাইক্রোবাসটি তল্লাশী চালিয়ে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান জিরো টলারেন্স।
আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে উক্ত ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিচারকার্যের জন্য অদ্যই তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ডিএস./



















