০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তান্ডব ও ভারী বর্ষণে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বিপর্যস্ত

কালবৈশাখীর তাণ্ডব ও ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের ফসলি জমি, রাস্তাঘাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এব্যাপারে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কালবৈশাখীর তাণ্ডবে জেলার সদর উপজেলা ছাড়াও কসবা ও আখাউড়ার বিভিন্ন এলাকায় আচমকা ঝড়ের প্রভাবে কৃষি জমি, রুপন করা ফসল, গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। জেলার অনেক স্থানে ঝড়ের তান্ডবে উপড়ে পড়ে সড়কের গাছ।

এতে যোগাযোগে ব্যাবস্থা হয়ে পড়ে ব্যাহত। প্রচন্ড ঝড়ের তান্ডবে কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় ভেঙে পড়ে একটি এয়ারটেলের মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। এতে ঐ এলাকার রবি ও এয়ারটেলের সেবা গ্রহীতারা পড়েন দারুণ বিপাকে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এইবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা। জলাবদ্ধতা ও ঝড়ের কারণে সময় মতো পরীক্ষা কেন্দ্রে আসতে তাদেরকে অনেক বেগ পেতে হয়।

অভিভাবক ও শিক্ষার্থীরা হয়ে পড়েন দিশেহারা। এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি সাপেক্ষে বোর্ডের অনুমোদন নিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার সময় কিছুটা বাড়ানো হয়েছে। জেলা প্রশাসন জানায়, ঝড়ে বড় ধরনের কোন ক্ষতি না হলেও কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। সকল এলাকার ক্ষয়ক্ষতি সম্বন্ধে খোঁজখবর নিতে ইতোমধ্যে আমরা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি।

তারা সবাই নিজ নিজ এলাকায় ক্ষয়ক্ষতির খোঁজখবর নিচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় যা যা করণীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তান্ডব ও ভারী বর্ষণে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বিপর্যস্ত

প্রকাশিত : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬