০১:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ফায়ারডিল উদ্ধার, আটক ১

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ ‘ফায়ারডিল’ জব্দ করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোচার্জার ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় পত্নীতলা থানার একটি দল অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে নজিপুর-সাপাহার সড়কের নজিপুর পৌরসভার আত্রাই ব্রিজের পূর্ব পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি অটোচার্জার ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
অভিযানে আটক ব্যক্তি মো. নজরুল ইসলাম (৫৬), পিতা- মৃত বিসু সরদার, গ্রাম- পাইকড়, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ জানায়, আটক নজরুল তার নিজ চালিত অটোচার্জার ভ্যানযোগে মাদক পরিবহন করছিলেন। তল্লাশিকালে ভ্যানটির চালকের সিটের নিচে থাকা বক্স থেকে ৭০ বোতল ফায়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি বোতলের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা, যার মোট বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
পত্নীতলা থানা পুলিশ আরও জানায়, সাম্প্রতিক সময়ে মাদক চোরাচালান প্রতিরোধে জোরদার নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক প্রবেশ রোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছে।
পত্নীতলা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি মাদক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

পশ্চিমবঙ্গে বিধাসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলছে

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ফায়ারডিল উদ্ধার, আটক ১

প্রকাশিত : ১১:৫৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬