০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ রায়গঞ্জে নাঈম হোসেন (২৫) নামের এক অটোভ্যান চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, জীবিকার তাগিদে রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি বাড়তি আয়ের আশায় মাত্র এক সপ্তাহ আগে একটি অটোরিকশা কিনেছিলেন নাঈম। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরদিন সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল এলাকায় একটি মরদেহ পরে থাকতে দেখে স্হানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, বিলের পাশে মরদেহটি দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করেছেন। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে নাঈমের পরিবার।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৫:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬