০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গৌরবের ৬৬ বছরে পাবনা প্রেস ক্লাব, ১ মে থেকে শুরু হচ্ছে তিন দিনের বর্ণাঢ্য উৎসব

গৌরব ও ঐতিহ্যের ৬৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে পাবনার সাংবাদিকদের প্রাণের প্রতিষ্ঠান ‘পাবনা প্রেস ক্লাব’। এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে আগামী ১ মে থেকে ৩ মে পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। ১৯৬১ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে জেলার সাংবাদিকতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানায়, উৎসবের প্রতিটি দিন সাজানো হয়েছে নানা বৈচিত্র্যময় আয়োজনে। ১ মে (শুক্রবার) সকাল ১০টায় কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর ২ মে (শনিবার) সকাল ১০টায় প্রেস ক্লাব চত্বর থেকে বের করা হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘প্রীতি সম্মিলন’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানটির উদ্বোধন করবেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ জেলার অন্যান্য সংসদ সদস্যগণ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। প্রীতি সম্মিলন শেষে এদিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বসবে সুরের আসর। এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ক্লোজআপ ওয়ান তারকা সাদিয়া সুলতানা লিজা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মুহিন খানসহ বিশিষ্ট শিল্পীবৃন্দ। ৩ মে (রবিবার) উৎসবের সমাপনী দিনে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত হবে সদস্য ও তাঁদের পরিবারের মিলনমেলা, র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। নির্বাহী পরিষদের পক্ষ থেকে সকল সদস্য ও সাংবাদিক সতীর্থদের এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম জানান, প্রেসক্লাবের মূল শক্তির জায়গা পাবনার পেশাদার সকল সাংবাদিকের মধ্যে একতা ও ঐক্যবদ্ধতা। এখানে সব মতের সহাবস্থান রয়েছে। আমাদের আরেকটি ইতিবাচক জায়গা হলো, ১৯৬১ সাল থেকে এ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে সর্বোচ্চ গণতান্ত্রিক পন্থায় এই প্রেসক্লাবের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে। এ ক্লাব আমাদের গৌরব ও অহংকারের।

সংগঠনটির সদস্যরা জানান, পাবনায় সাংবাদিকতা চর্চা শুরুর পর তৃণমূল পর্যায়ের সাংবাদিকতা পেশার স্বীকৃতির দাবিকে সামনে রেখে ১৯৬১ সালের ১ মে পাবনা শহরে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাতা সভাপতি একেএম আজিজুল ইসলামের বাসা সানভিউ ভিলায় এর প্রথম কমিটি ঘোষিত হয়। সেই থেকে ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় নানা প্রেক্ষাপট ও ঘটনার সাক্ষী প্রেসক্লাব। সারা দেশে সাংবাদিকদের মধ্যে বিভেদ, অনৈক্য ও একাধিক প্রতিষ্ঠান থাকলেও পাবনা প্রেসক্লাব সে ক্ষেত্রে ব্যতিক্রম। সকল অনৈক্যকে পায়ে ঠেলে জেলায় এক ও অভিন্ন প্রেসক্লাব হিসেবে দেশব্যাপী বিশেষ পরিচিতি বহন করে আসছে এখনো।

পাবনার সংবাদকর্মীরা বলছেন, অতীত ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসে পাবনা প্রেসক্লাব আজও স্থানীয় সংবাদকর্মীদের গর্বের সমীকরণ। কালের পরিক্রমায় বদলেছে ক্লাবটি। নতুন নেতৃত্ব পাওয়ার পাশাপাশি সমৃদ্ধ অর্জনও অনেক। বর্তমানে একটি ভিআইপি অডিটোরিয়াম, অত্যাধুনিক অফিস কক্ষ ও লাইব্রেরিও রয়েছে ক্লাবটিতে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

গৌরবের ৬৬ বছরে পাবনা প্রেস ক্লাব, ১ মে থেকে শুরু হচ্ছে তিন দিনের বর্ণাঢ্য উৎসব

প্রকাশিত : ০৪:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬