০৪:০২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটের চালান জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২ মে (শুক্রবার) রাত ১০টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দর এনএসআই ও ডিজিএফআইয়ের নেতৃত্বে বিমানবন্দর কাস্টমস শাখা এবং কাস্টমস ইন্টেলিজেন্স আন্তর্জাতিক এরাইভাল হলে এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, মাস্কাট থেকে আগত সালাম এয়ারের ফ্লাইট OV-403 এর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে প্রথমে ২৮০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আন্তর্জাতিক এরাইভাল হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টুন সিগারেট এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

সব মিলিয়ে মোট ১ হাজার ৩৪৫ কার্টুন বিদেশি সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেটের বিপরীতে সরকারের আনুমানিক রাজস্ব আদায়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৭ লাখ ৩০ হাজার টাকা।

এ ঘটনায় জড়িত যাত্রীর পরিচয় পাওয়া গেছে। আটক যাত্রীর নাম মো. শামসুদ্দিন। তার পাসপোর্ট নম্বর A13048704 এবং বাড়ি কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা পণ্যসমূহ Departmental Memoranda (DM) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে আটক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকানো এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই, কাস্টমস বিভাগ, কাস্টমস ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট সকল সংস্থার নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :

কক্সবাজারে ঝড় ও ভারি বর্ষণে কয়েক হাজার একর লবনের মাঠ ধ্বংস

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট জব্দ

প্রকাশিত : ০৩:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬