শনিবার ২মে -২০২৬ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সন্ধ্যায় দিনাজপুর বড় মাঠে ১৯তম দিনাজপুর বাণিজ্য মেলা ২০২৫-২৬ শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন- ফেস্টুন,ফিতা কেটে ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি।
উদ্বোধন শেষে মেলা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
দিনাজপুর চেম্বারের পরিচালক শামীম কবির অপু এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, মোঃ মনজুরুল ইসলাম এমপি, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন,জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এড মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির আহবায়ক ওদিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবির পিয়াল।শুভেচ্ছা বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএস./



















