০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ক্রীড়া প্রতিভার অন্বেষণে ব্রাহ্মণবাড়িয়াতেও ‘নতুন কুঁড়ি স্পোর্টস এর যাত্রা শুরু

দেশের সম্ভাবনাময় জনগোষ্ঠী কিশোর-কিশোরীদের মধ্য থেকে আগামী দিনের সুন্দর প্রতিযোগীতামূলক ক্রীড়াবান্ধব এক প্রজন্ম ও একটি শক্তিশালী দেশ গঠনের লক্ষে সরকার ঘোষিত সারাদেশব্যাপী “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-“এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত রোববার বিকেলে সিলেট স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ উদ্বোধনের পর সারাদেশে এক যোগে এই কর্মসূচি শুরু হয়। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়াও শুভ উদ্ভোধনের পর এই অন্বেষণে যাত্রা শুরু করা হয়। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে বিকেলে এই কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য কেন্দীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম, পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ সহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এতে বক্তব্যে রাখতে গিয়ে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, শিশু–কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে নতুন কুঁড়ির যাত্রা শুরু হয়।

বাংলাদেশ টেলিভিশনে আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমেই দেশের সাংস্কৃতি তথা শিল্প অঙ্গনে অনেক গুনী ও অমলিন প্রতিভা উঠে আসে। বহু বছর পর দেশনায়ক তারেক রহমানের হাত ধরে সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠে। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন,নতুন এক পথচলার, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর। এর মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য আর উদ্যেশ্য। উল্লেখ্য, এই প্রতিভা অন্বেষণের মাধ্যমে ফুটবল, ক্রিকেট,দাবা, কাবাডি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। আর এর জন্য এই কাজকে সহজ ও সুনিপুণ করতে পুরো বাংলাদেশকে ১০টি শক্তিশালী অঞ্চলে ভাগ করা হয়েছে। সেগুলো হলো ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চল।

এসব অঞ্চলের মধ্যে বিভিন্ন জেলা অন্তর্ভুক্ত রয়েছে। শুভ উদ্বোধনের পর উদ্বোধনী দিনে জেলার নাসিরনগর উপজেলা ও সদর পৌরসভা দলের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় পৌরসভা দল নাসিরনগর উপজেলা দলকে ৫-১ গোলে পরাজিত করে চমক দেখায়।

ডিএস./

ট্যাগ :

প্রকাশিত : ০৬:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬