ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর ( চীফ জুডিশিয়াল ) ম্যাজিস্ট্রেট আদালতের চত্বর থেকে দুই আসামীর পলায়নের ঘটনা ঘটেছে। আসামীরা পালিয়ে যাওয়ার পর তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে সজল মিয়া (২৭) নামের একজন আসামীকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হলেও এই ঘটনায় পালিয়ে যাওয়া অন্য আসামী শাহিন মিয়া (২৯) থাকে অধরা ও পলাতক।
পুলিশের দেওয়া তথ্য থেকে জানা যায়, বাঞ্ছারামপুর থানার মাদক মামলায় সজল মিয়া (২৭) ও শাহিন মিয়া (২৯)- নামক দুই আসামীকে গত ৪ মে বিকেলে আয়ুবপুর কানাইনগর এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেফতার করা দুই আসামীকে নিয়ম অনুযায়ী মঙ্গলবার (৫ মে) দুপুরে আদালতে সোপর্দ করতে দুই কনস্টেবল সোহেল ও রয়েল বড়ুয়া মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে নিয়ে আসেন এবং যথারীতি তারা গাড়ি নিয়ে আদালত চত্বরে এসে পৌছান। গাড়ি থামিয়ে তাদেরকে গাড়ি থেকে নামানোর প্রাক্কালে সুযোগ বুঝে ওরা দুজন হঠাৎ লাফ দিয়ে গাড়ি থেকে পড়ে দৌড়ে পালিয়ে যান।
পরবর্তীতে ডিবি ও পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে প্রায় এক ঘণ্টা পর সজল মিয়াকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে পালিয়ে যাওয়া আসামী শাহিন মিয়াকে ধরতে পুলিশ জোর তৎপরতা চালালে বিশেষ অভিযান পরিচালনা করে বিজয়নগর এলাকার সিংগারবিল এলাকা থেকে পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। সজল মিয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার মৃত হাসিম মিয়ার ছেলে এবং শাহিন মিয়াও একই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ ইয়াসিন জানান, কোর্ট চত্বর থেকে দুই আসামির পলায়নের ঘটনা ঘটে। ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করা সক্ষম হই।
এবং পরবর্তীতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে অন্যজনকে আটক করি।তিনি বলেন,আসামিরা হ্যান্ডকাফ পরা অবস্থায় ছিলো। হ্যান্ডকাফ তারা কিভাবে খুলেছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
ডিএস./




















