০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়েরের পর চোরাই পিকাপ উদ্ধার, চোর চক্রের এক সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় একটি পিকাপ চুরি হওয়ার পর মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে চোরাই পিকআপ উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে পিকাপসহ ঐ চোর চক্রের সদস্যকে আটক করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, মঙ্গলবার (৫ ই মে) রাত ০১ঃ১০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উত্তর সুহিলপুর এলাকার বাদী আকতার হোসেনের বাড়ির সামনে হতে যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-২০-০৬৭৬ গাড়িটি অজ্ঞাতনামা চোরচক্র চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে বাদী আকতার হোসেনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এ সংক্রান্ত একটি চুরি মামলা রুজু করা হয়। পিকআপ গাড়ি চুরির ঘটনায় এজাহারের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি টিম আসামি গ্রেফতার ও চোরাই পিকআপ গাড়ি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযোগের ১২ ঘন্টার মধ্যে বিজয়নগর থানার আদমপুর এলাকা হতে পিকআপ চুরির ঘটনার সাথে জড়িত চোর চক্রের এক সদস্য কামাল হোসেনকে আটক করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত কামালের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হয়ে যাওয়া একটি মিনি টাটা পিকাআপ গাড়ি উদ্ধার করে। আটককৃত কামাল হোসেন জেলার আখাউড়া থানার আজমপুর গ্রামের (বর্তমান) জেলার সদর থানার মেড্ডা পীরবাড়ির মৃত আয়েত আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে ৬টি (ছয়টি) মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান,কামাল হোসেনের পাশাপাশি গাড়ি চোর চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারে অভিযান চলছে। আটককৃত কামাল হোসেনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের জন্য তাকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে ।

ডিএস

ট্যাগ :

নওগাঁর রাণীনগরে মসজিদের বেহাত জমি পুনরুদ্ধার, আদালতের রায়ের পর বাঁশের বেড়া দিয়ে দখল

ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়েরের পর চোরাই পিকাপ উদ্ধার, চোর চক্রের এক সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৩:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬