ফেনীর পরশুরাম ডাকবাংলা মোড় এলাকায় সংবাদ প্রকাশের পরপরই অভিযান চালিয়ে পাঁচজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পরশুরাম মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকবাংলা মোড় সংলগ্ন এলাকা থেকে রাতেই আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ পারভেজ (২১), পিতা: মোঃ আলমগীর, মাতা: পারুল আক্তার, সাং: সাতকুচিয়া নতুন বাড়ী, ০১নং ওয়ার্ড, বক্সমাহমুদ ইউপি, থানা: পরশুরাম, জেলা: ফেনী। নজরুল আবছার (রনি) (২০), পিতা: নাছির উদ্দিন, মাতা: জহুরা আক্তার, সাং: বেড়াবাড়িয়া মেম্বার বাড়ী, ৯নং ওয়ার্ড, পরশুরাম পৌরসভা, থানা: পরশুরাম, জেলা: ফেনী। ইসমাইল হোসেন (২৫), পিতা: মৃত রেনু মিয়া, মাতা: জাহানআরা, সাং: কাশিনগর (কাউতলী), ৭নং ওয়ার্ড, থানা: পরশুরাম, জেলা: ফেনী। মোঃ মানিক (২৫), পিতা: আবুল বশর, মাতা: রোকেয়া বেগম, সাং: পূর্ব অলকা, বলম মাস্টার বাড়ী, চিথলিয়া ইউনিয়ন, থানা: পরশুরাম, জেলা: ফেনী। আবু বক্কর সিদ্দিক (১৮), পিতা: আব্দুল মালেক, সাং: মধ্যম রাঙ্গামাটিয়া, তাজুল ইসলামের বাড়ী, ৮নং ওয়ার্ড, মির্জানগর ইউপি, থানা: পরশুরাম, জেলা: ফেনী।
পরশুরাম মডেল থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ডিএস./



















