০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নবাগত ইউএনও’র সঙ্গে চন্দনাইশ প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)-এর নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন। সোমবার (৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. তারেক, হাজী শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক ফয়সাল সিদ্দিকী ইমন, সাংস্কৃতিক সম্পাদক মনজুর মোরশেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ সবুজ মৃধা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ছাদেক হোসাইন, সদস্য মীর খালেদ মাহমুদ বাবর, নয়ন দাশ এবং কলামিস্ট মোহাম্মদ ইমাদ উদ্দীনসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসময় স্থানীয় সাংবাদিকরা উপজেলার ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরা এবং প্রশাসনের উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দেন।

নবাগত ইউএনও মো. আবদুর রহমান সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং উপজেলার উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ডিএস./

ট্যাগ :

আওয়ামী লীগ নেতার ছেলে মাদক সহ গ্রেফতার

নবাগত ইউএনও’র সঙ্গে চন্দনাইশ প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রকাশিত : ০৪:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬