ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে (পাগল) এক নারী ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।বৃহস্পতিবার (৭ মে) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সকাল বাজার (বেইন্না বাজার) এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এই ঘটনাকে ঘিরে এলাকার এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সৃষ্টি হয়েছে সবার মাঝে এক মানবিক ও সহমর্মিতার পরিবেশ।
মানসিক ভারসাম্যহীন লাফি নামের ঐ নারীর আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। স্থানীয় সূত্রে থেকে জানা যায়, ভবঘুরে ওই নারী দীর্ঘদিন ধরেই সরাইলের বিভিন্ন এলাকায় ভারসাম্যহীন, ভবঘুরে হিসেবে এলোমেলো ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি নিজের নামটা বলা ব্যাতীত বিস্তারিত তেমন কোনো পরিচয়ই দিতে পারেন না।
মাঝে মাঝে জিজ্ঞেস করলে তার বাড়ি বিয়ানীবাজার বলে জানায়। জানা যায়,বৃহস্পতিবার হঠাৎ প্রসববেদনা শুরু হলে বাজারের একটি চায়ের দোকানেই তিনি পুত্রসন্তানের জন্ম দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন মানবিকতার হাত বাড়িয়ে তার পাশে এগিয়ে আসেন এবং মা ও তার নবজাতককে প্রাথমিক সহায়তা নিশ্চিত করেন।পরে মা ও নবজাতককে স্থানীয় বাসিন্দা জাহেদ মিয়ার তত্ত্বাবধানে নিয়ে যান। এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর উপজেলা সমাজসেবা কার্যালয়কে আমরা অবহিত করেছি।
পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর সঙ্গেও এ ব্যাপারে যোগাযোগ করা হয়। তিনি বলেন, নবজাতক ও ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তাদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল-এ পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতকের সার্বিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। স্থানীয়রা এই ঘটনার পর মানসিক ভারসাম্যহীন মা ও সদ্য পৃথিবীর আলো দেখা নবজাতকের সকল নিরাপত্তা ও সঠিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবী জানিয়েছেন।
ডিএস./




















