০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

বিএনপি ক্ষমতায় আসলেই দরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করে :হুইপ দুলু

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলেই দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ায়। দেশের দরিদ্র অসহায় মানুষের জন্য মানবিক কাজ করে। বিএনপি বিশ্বাস করে একটি সুন্দর বাস যোগ্য দেশ গড়তে হলে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে অগ্রসর হতে হবে। নারী পুরুষ, ধনী গরীব সকল মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর দেশ গঠন কোন ভাবেই সম্ভব নয়।

শুক্রবার বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলার সাতটি উপজেলার ৩৩০জন দরিদ্র অসহায় মানুষের মাঝে ৫হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে দুলু আরো বলেন, গত ১৭বছর বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতিত প্রতিটি নেতাকর্মীর পাশে বিএনপি দাঁড়াবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় আসলেই দরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করে :হুইপ দুলু

প্রকাশিত : ০২:৪৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬