০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

স্বাস্থ্যখাতে অবকাঠামোগত উন্নয়নে বাঁশখালীতে নতুন প্রকল্প উদ্বোধন, সংসদ জহিরুল ইসলাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের বাউন্ডারী ওয়াল নির্মাণ এবং আবাসিক ভবনের সংস্কার ও মেরামত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এসব উন্নয়ন কাজ বাস্তবায়নের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসন সুবিধার উন্নয়ন ঘটবে, যা স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডা. নাজমা আক্তার, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করছে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (এইচইডি)। প্রকল্পটির তত্ত্বাবধান করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে স্বাস্থ্যখাতে অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ আরও আধুনিক, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি বলেন, “জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্যখাতের উন্নয়ন অব্যাহত রাখতে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও জনবল সুবিধা নিশ্চিত করা হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে অবকাঠামোগত উন্নয়নে বাঁশখালীতে নতুন প্রকল্প উদ্বোধন, সংসদ জহিরুল ইসলাম

প্রকাশিত : ১০:৪৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬